Lyrics

Explore the mesmerising lyrics of ASEIS

চারিদিকের শব্দগুলো
ক্ষণে ক্ষণে বেজে
দেখো কোন সুর যায় কী বাঁধা
দেখো তুমি কান পেতে

সুরে সুরে দেখ কাটে সময়
সুরে সুরে তুমি বাঁধো সময়
সুরে সুরে দেখ কাটে সময়
সুরে সুরে তুমি বাধো সময়

ঝিন ঝিন ঝুন ঝুন ধুপধাপ
শব্দগুলো তাল হয়ে বাজে
শোনো তুমি চুপচাপ

সুরে সুরে দেখ কাটে সময়
সুরে সুরে তুমি বাধো সময়
সুরে সুরে দেখ কাটে সময়
সুরে সুরে তুমি বাধো সময়

সাইরেনটা জোরে বাজিয়ে
যাচ্ছে কোথাও গাড়ি
হর্নগুলো সব একসাথে বেজে
দিচ্ছে মাথায় বাড়ি

চারিদিকের শব্দগুলো
ক্ষণে ক্ষণে বেজে
দেখো কোন সুর যায় কী বাঁধা
দেখো তুমি কান পেতে

সুরে সুরে দেখ কাটে সময়
সুরে সুরে তুমি বাধো সময়
সুরে সুরে দেখ কাটে সময়
সুরে সুরে তুমি বাধো সময়

শব্দ

Song: Shobdo

Lyrics: Meherun Nahar Meghla

Tune: Meherun Nahar Meghla, ASEIS

চলনা পিয়াসী

চলনা পিয়াসী

এই মন নিয়ে

ঘুরে আসি

বহুদূরে দূর অজানায়


চলনা পিয়াসী

এই মন নিয়ে

ঘুরে আসি

বহুদূরে দূর নীরবতায়

অনন্ত আকাশের মাঝে

সবুজ পাহাড়ি ঘাসে

নীল নীল ঝরনা ধারা

ছন্দময়

গোধূলি বিকেল বেলায়

ঝাউবনে নীরবতায়

সোনালি বালুকা বেলায়

স্বপ্নময়

Song: Cholona Piyashi

Lyrics: Rakia Ishra

Tune: Dr.Saif Sharif

এই বসন্তে

আজ দখিন হাওয়ায়

জেগেছে প্রাণ

বিদায়ী সুরে বাজে

ঝরাপাতার গান

নীল ছুঁয়েছে

ঐ ধূসর আকাশে

ফুলের সুবাস দখিনা বাতাসে


তাই এলো মেলো হয় মন কি যেন

কার ছন্দে ফাগুন সমীরণে

এই বসন্তে


এই বসন্তে তোমার গেরুয়া শাড়ি

লাল লাল চুরি আর

কপোলে সোনালি আভা

হলুদ গাঁদার ফুলে

রঙ্গিন তোমার চুলে

কি এক মোহময়ী বিভা


আজ একরাশ ভালবাসা বুকের গহিন থেকে

একে দিলাম তোমার অজান্তে

ঐ নীল দিগন্তে

শুধু তোমার জন্যে

এই বসন্তে

Song: Ei Boshonte

Lyrics: Rakia Ishra

Tune: Aleena

শরৎ এসেছে আমার শহরে

বেলা শেষে এক চিলতে রোদ হাসে সাদা মেঘের আড়ালে কত বর্ষার অশ্রুজলে ভিজে তুমি যেন আমার সামনে দাঁড়ালে

শরতের আজ প্রথম বিকেল বেলায় নিশ্চুপ প্রকৃতির এই খেলায় তুলো মেঘের ঐ ভেলায়

শরৎ এসেছে আমার শহরে কেউ কি তা জানে?

শিউলি ফুটবে আজ রাতে জড়িয়ে সুগন্ধ কাল প্রভাতে একাকী হেঁটে যাব এই পথে গুনগুনিয়ে কোন গান অজান্তে

শরতের আজ প্রথম বিকেল বেলায় নিশ্চুপ প্রকৃতির এই খেলায় তুলো মেঘের ঐ ভেলায় শরৎ এসেছে আমার শহরে কেউ কি তা জানে?

ছুটে যাব দূরের কাশবনে ফিরে পাব এ শরৎ কোন এক ক্ষণে হয়ত একলা আনমনে কোন শেষ বিকেলের রোদে

শরতের আজ প্রথম বিকেল বেলায় নিশ্চুপ প্রকৃতির এই খেলায় তুলো মেঘের ঐ ভেলায় শরৎ এসেছে আমার শহরে

কেউ কি তা জানে?

Song: Shorot Esheche Amar Shohore

Lyrics: Rakia Ishra

Tune: Aleena

আবেগী গিটার

পড়ন্ত বিকেল ডুবে যাওয়া সূর্য গোলাপি আলোয় ছেঁড়া এক ফালি চাঁদ একটা গিটার আমি তুমি আর খোলা ছাদ

বেঁচে থাকার স্বপ্নে হাসবে নতুন সূর্য আগামীকাল বেঁচে থাকার গানে থাকব আমি তুমি আর আবেগি গিটার

অদূরে জ্বলে খড়কুটো ছাদের কার্নিশে ছোট্ট শালিক দুটো যেন আগামীর ছবি

অবাধ্য সময়ের গানে বেঁচে থাকে এই বিকেল আর আবেগি গিটার

Song: Abegi Guitar

Lyrics: Rakia Ishra

Tune: Saarwa

প্রখর রুদ্র আকাশে মেঘের ভেলা
ঢাক ঢোল উল্লাসে জমেছে মেলা
শুষ্ক রুক্ষ জীর্ণ প্রাণ
ছুঁয়ে যায় রবির বৈশাখী গান

আকাশে বাতাসে ঝর হাওয়ায়
বাউল সুরে মন হারিয়ে যায়
ভোরের রাজপথে প্রভাত ফেরি
রমনায় রমণীর লাল সাদা

এলো বৈশাখ, এলো এলো এলো এলো
এলো বৈশাখ

পুরনো ভুলে আজ নতুন প্রার্থনা
হাসিমাখা গালে চিরচেনা আলপনা
বৈশাখী ঝড়ে দোলে আমের মুকুল
খুশির চাদরে মোরা একটি ফুল

শহরে নাগরদোলায় আজ মাটির টান
কিশোর তরুণ মুখে মেলাই যাইরে গান

এলো বৈশাখ

Song: Elo boishakh

Lyrics: Rakia Ishra

Tune: Dr. Saif Sharif, Eid

অদ্ভুতুড়ে সুখ

হেঁটে চলেছি অজানা পথে

অগণিত মানুষের সাথে

এ শহর রাস্তা পেছনে ফেলে

অবাধ্য নক্ষত্রের আলো জ্বেলে

ছুটে চলেছি নিরুদ্দেশ


আমার কাছে এর নেই কোন মানে

তোমার হয়ত বা আছে

পিছিয়ে পড়ার মাঝে জান তো?

এক অদ্ভুতুড়ে সুখ আছে


গন্তব্য কারো নেই যে জানা

থেমে যাওয়া একদমই মানা

পিছিয়ে পড়ার আছে বড় ভয়

রুখতে হবে সময়ের অপচয়

তাই ছুটে ছুটে চলি


আমার কাছে এর নেই কোন মানে

তোমার হয়ত বা আছে

পিছিয়ে পড়ার মাঝে জান তো

এক অদ্ভুতুড়ে সুখ আছে


কে যে আপন কে যে কার পর

ভাবনার নেই আজ অবসর

নিয়ত আকাঙ্ক্ষার আগুনে জ্বলে

শুধু হয়ে যাই দেশান্তর


অলৌকিক সময়ের চোরাবালি

অট্টহাসে দিয়ে যাই তালি

নিরুদ্দেশের অজানা মিছিল

পড়ে থাকে অবান্তর


আমার কাছে এর নেই কোন মানে

তোমার হয়ত বা আছে

পিছিয়ে পড়ার মাঝে জান তো?

এক অদ্ভুতুড়ে সুখ আছে

Song : Odvuture Sukh
Lyrics: Rakia Ishra

Tune: Eid, Aleena

কিন্তু না

যা বলতে চাই
তা বলতে পারিনা
শিরায় শিরায় তোমার ছলনা
কথার পিঠে কথা
অপ্রাসঙ্গিকতা
দ্ব্যর্থহীন বলে যাও

অথচ আমার যত ভাবনা
বুঝেও যেন তুমি বঝনা
তোমার অযাচিত বিবেক
জানেনা আমার পরিসীমা
তাই আমি শুনে যাই
শুধু শুনে যাই
তোমার কিন্তু না
তাই আমি শুনে যাই
শুধু শুনে যাই
তোমার ফালতু না

তোমার উপদেশ, তোমার ভাবনা
সবই প্রহসন, নেই বিবেকের তাড়না
আধারে জ্বেলেছ কত আলো
দেখেছ কি জগতের যা আছে ভাল

দিয়েছ কাকে কি সান্ত্বনা
অক্লান্ত করে যাও সমালোচনা
ছকে বাঁধে না সবার জীবন
জানা অজানায় তাই ভিন্ন আবরণ

না! না! না!

অথচ আমার যত ভাবনা
বুঝেও যেন তুমি বঝনা
তোমার অযাচিত বিবেক
জানেনা আমার পরিসীমা

না! না! না!

অথচ আমার যত ভাবনা
বুঝেও যেন তুমি বঝনা
তোমার অযাচিত বিবেক
জানেনা আমার পরিসীমা

তাই আমি শুনে যাই
শুধু শুনে যাই
তোমার কিন্তু না
তাই আমি শুনে যাই
শুধু শুনে যাই
তোমার ফালতু না

তাই আমি শুনে যাই
শুধু শুনে যাই
তোমার কিন্তু না

Song kintu na

Lyrics: Rakia Ishra

Tune: Eid, Aleena

মুঠো বাক্স

এই যে জীবন যাচ্ছে কেটে ইনস্টা ফেসবুক টিকটকে এই যে জীবন যাচ্ছে কেটে অনর্থক কথার ছকে

এই যে জীবন যাচ্ছে চলে ভালবাসায় ভরপুর বন্দি জীবন মুঠো বাক্সে কাছের মানুষ বহুদূর

মুঠোয় মুঠোয় বাক্স সবার কি এক ঘোরে কাটে বছর বাক্সে বাক্সে এত ভালবাসা তবু শূন্যটায় ভরা প্রহর

পাশেই বসে কাছের মানুষ লিখে মুঠো বাক্সে প্রেমের সংলাপ ভালবাসি জানাতে চোখে চোখে হয় না আলাপ

কত প্রিয়জন অপ্রিয় হয়ে যায় কত অচেনা হয়ে যায় প্রিয় মানুষে মানুষে বাড়ে সংঘাত রিপুর দহন বায়বীয়

তবু বাক্সে বাক্সে চলছে জীবন দিন মাস ঘুরে বছর দেখা হয় না আর চোখ মেলে শিশির বিন্দু ঘাসের উপর

মুঠোয় মুঠোয় বাক্স সবার কি এক ঘোরে কাটে বছর বাক্সে বাক্সে এত ভালবাসা তবু শূন্যটায় ভরা প্রহ

Song Mutho baksho

Lyrics: Rakia Ishra

Tune: Eid, Saarwa, Saif

আমি মেঘলা রাতে
দূর আকাশের তাঁরা গুনি
আমি কংক্রিটের চারদেয়ালে বসে
আকাশ কুসুম স্বপ্ন বুনি

আমারও আছে
বাঁচার অধিকার
নিজের মত করে

প্রেমের কাছে আমি নির্বিকার
নেই কোন লক্ষ্য সঠিক
সমাজ আমায় দেয় ধিক্কার
দেয় ধিক দেয় ধিক
দেয় ধিক ধিক ধিক

আমারও আছে
বাঁচার অধিকার
নিজের মত করে

লোকে আমায় শূন্য বলে
তবু আমার নেই যে সংশয়
তুমি হাসো তাই আমি কাঁদি
হার জিতেই তো জীবনের জয়
হার জিতেই তো জীবনের
জয় জয় জয়

আমারও আছে
বাঁচার অধিকার
নিজের মত করে

দেয় ধিক

Song Dey Dhik

Lyrics: Rakia Ishra

Tune: Eid, Saarwa, Saif

অসীম আকাশ
ঝরে পরে বৃষ্টি
ভুল করে বাতাস আনমনে ......
এক মুঠো স্বপ্ন
হায় কি অদ্ভুত ভাবে
ভেঙ্গে যায়

অসীম আকাশ
ঝরে পরে বৃষ্টি
ভুল করে বাতাস আনমনে ......
এক মুঠো স্বপ্ন
হায় কি অদ্ভুত ভাবে
ভেঙ্গে যায়
হয়ে আগন্তুক

অসীম আকাশ
অভ্র আবির মেখে
স্নাত হও বৃষ্টিতে
মেঘপুঞ্জে
song: Ek Mutho Shopno

Lyrics: Tahrim Hasan Siam

Tune: Saarwa

এক মুঠো স্বপ্ন

পিছুটান

এই বৃষ্টি বৃষ্টি দিন
এই মেঘলা মেঘলা মন
অল্প স্বল্প গান
কিছু সময়ের পিছুটান
মেঘলা আকাশের ক্যানভাসে
ভুলে যাওয়া জীবন হাসে
স্মৃতির পাতায় জমছে ধুলো
নির্বাক প্রতিদিন
বৃষ্টি গানে মেঘলা মনে
আমার একলা দিন

চুপচাপ হিমেল হাওয়া
টুপটাপ জলের গান
কিছু নীরব সময়
দেয় নতুন প্রাণের সঞ্চয়
আহা একলা সময়
Song : Pichutan

Lyrics: Dr. Rakia Ishra

Tune: Dr. Saif Sharif

অচেনা শহরে

নিয়ন আলোয় ভেজা
এক অচেনা শহরে
হাতে হাত রেখে
হেঁটে চলেছি সুদূরে
এক পশলা ভেজা হাওয়া
ছুঁয়ে যায় তোমার এলো চুলে
না বলা কত কথা
বলতে চাই মনের ভুলে
এ যেন কোন পুরনো বইয়ের
পাতা থেকে উঠে আসা
নতুন প্রেমের আহবান
এ যেন কোন পুরনো গিটারে
নতুন সুরে সাজানো
কোন পুরনো প্রেমের গান
Song : Ochena Shohore

Lyrics: Dr. Rakia Ishra

Tune: Dr. Saif Sharif

রূপকথার গল্প

রূপকথার গল্প নয়
নয় মিছে অভিলাষে
জীবন যাক না কেটে
শুধুই ভালোবেসে

রূপকথার গল্প নয়
নয় মিছে অভিলাষে
জীবন যাক না কেটে
শুধুই ভালোবেসে

রংধনুর রং হয়ে ছুঁয়ে যাব আজ
জলে ভেজা ঐ নীল আকাশ
ভালোবেসে মিলেমিশে হবো একাকার
কেটে যাবে সব আঁধার

রংধনুর রং হয়ে ছুঁয়ে যাব আজ
জলে ভেজা ঐ নীল আকাশ
ডানা মেলে যাব ভেসে জোছনাবিহার
কেটে যাবে সব আধার

অচেনা সাগরতীরে
ডানামেলা পাখির ভিড়ে
হারিয়ে যেতে যেতে
ফিরে যাবো নতুন নীড়ে

ভালোবাসা নয় আমার
অভিমানী ভাষা
সত্যি মিথ্যার ঘষা কাঁচে
নয় শুধু কাছে আসা

Song : Rupkothar Golpo
Lyrics: Dr. Rakia Ishra

Tune: Dr. Saif Sharif

জাগো

দেখ ভোরের ঘাসে শিশিরের জল

হাসছে মুক্ত ওই শিশুদের দল

দেখ কিভাবে নামছে সন্ধ্যা আর সকাল

বৃষ্টির ছন্দে প্রকৃতি মাতাল

দেখ ডানা মেলে উড়ছে পাখির ঝাঁক

বাড়ছে সবুজ গাছগুলো নির্বাক

দেখ কত আলো ঐ রাতের আকাশে

ভেজা মাটির গন্ধ কি পাও বাতাসে

জাগো জাগো জাগো জাগো জাগো জাগো জাগো জাগো

মিথ্যার মায়াজাল ভাঙ্গ

কামনার ফাঁদ ছিড়ে ফেল

সৃষ্টির উল্লাসে হাসো

জাগো জাগো জাগো জাগো জাগো জাগো জাগো জাগো

নিয়মের অনিয়মকে ভাঙ

ক্ষমতার অহমিকা ভুল

সত্যের পথ ধরে এসো

কেন তুমি বোঝনা এই সবইতো ছলনা

ক্ষমতার লালসায় অতৃপ্ত ভালবাসায়

অলিক কল্পনা

কেন তুমি বোঝনা এই সবইতো ছলনা

ক্ষমতার লালসায় অতৃপ্ত ভালবাসায়

অলিক কল্পনা

জাগো জাগো জাগো জাগো জাগো জাগো জাগো জাগো

মিথ্যার মায়াজাল ভাঙ্গ

কামনার ফাঁদ ছিড়ে ফেল

সৃষ্টির উল্লাসে হাসো

দেখ কত আলো ঐ রাতের আকাশে

ভেজা মাটির গন্ধ কি পাও বাতাসে

দেখ কিভাবে নামছে সন্ধ্যা আর সকাল

বৃষ্টির ছন্দে প্রকৃতি মাতাল

দেখ কত আলো ঐ রাতের আকাশে

ভেজা মাটির গন্ধ কি পাও বাতাসে

Song : Jago

Lyrics: Dr. Rakia Ishra

Tune: Dr. Saif Sharif

ছিল সবই এখানে

ছিল সবই এখানে

একরাশ মায়ার বাঁধনে

আমার শহরের

ভিড় জঞ্জালে

ছিল সবই পুরাতন

লাগত তবু যে নতুন

কেটে যেত জীবন

মনের খেয়ালে।

হাঁটি হাঁটি পা ফেলে

চলে গেছি সব ছেড়ে

চেনা গলি চেনা শহর

অচেনা করে

হাঁটি হাঁটি পা ফেলে

চলে গেছি সব ছেড়ে

হারান কবিতা, আবেগি তুমি

আজ বহুদূরে

ছিল স্কুলের মাঠ

শান্ত দুপুরের ছাদ

অবেলার আড্ডায় চায়ের কাপে

ছিল এ দু হাত।

চেনা ক্যাম্পাসের ঐ মুখ

কত ভাবনায় যে উন্মুখ

আনন্দ, উৎসবে, কোলাহলে

ছিল স্বপ্নে ভাসা দু চোখ।

Song : Chilo Shobi Ekhane

Lyrics: Dr. Rakia Ishra

Tune: Dr. Saif Sharif

মুখ ও মুখোশ

প্রতিদিন স্বপ্নহীন

শূন্যতায় কাটে দিন

আমার মাঝে এ কোন আমি

কাঁদছে পরাধীন

নিজেকে আমি চাই না খুঁজতে

মন্দ ভালোর তফাৎ বুঝতে

নিরন্তর কোন মুখোশে

আমি হারাই নিশিদিন।

সাবলীল হাসিতে আমার

স্থির দু চোখ

মুখোশের আড়ালে

লুকাই এ মুখ।

বিপণন এই মন অযাচিত অকারণ

শুধু না পাওয়ার ভয়

অতৃপ্ত বাসনায় অর্বাচীন প্রতারণায়

একলা পড়ে রয় ।

Song : Mukh O Mukhosh

Lyrics: Dr. Rakia Ishra

Tune: Dr. Saif Sharif

ছায়াশরীর

আজ এ নিশিরাতে

আলো আঁধারে মিশে

পিচ ঢালা পথের পাশে

নিশাচর পশুদের আর্তনাদ ভেসে আসে।

আজ এ নিশিরাতে -

সময় অসময়ের হাতে

বন্ধ জানালার পাশে

কে যেন কড়া নাড়ে নিষ্ঠুর উল্লাসে।

অন্ধকার ঘরের দেয়াল ফুঁড়ে

কামনার লেলিহান শিখা উড়ে

আর নিস্তব্ধতায় জেগে উঠে

ছায়াশরীর।

ঘোর লাগা চোখ যখন

জাগে না আশায় নষ্টনীড় বাধে সে

শুন্য ভালোবাসায়

ঘোর লাগা চোখ যখন

জাগে না আশায় অস্তিত্বের শবদেহ

ইন্দ্রজালে ভাসায়।

প্রার্থনার প্রদীপ যখন নিভে যায়

নিয়তির পরিহাস

ঠেকানো যে দায়

প্রার্থনার প্রদীপ যখন নিভে যায়

বিবেক অর্জনের

বল কি আছে উপায়?

Song : Chayashorir

Lyrics: Dr. Rakia Ishra

Tune: Dr. Saif Sharif

সীমার মাঝে অসীম

তুমি কি দেখেছো সাগরের নীল

যেখানে মিশে আকাশ উড়ে গাঙচিল।।

যতদূর চোখ যায় ঐ নীলিমায়

অসীমকে বেঁধেছে সীমায়

জেনো সীমার মাঝে অসীম।

তুমি কি দেখেছ কত রং আকাশে

দেখি যখনই ওই দিগন্তে।।

ভালোবাসা যায় ছড়িয়ে অনন্তে

জীবন হয় রঙিন।

জেনো সীমার মাঝে অসীম।

তুমি কি দেখেছো স্বপ্নের মাঝে প্রাণ

কল্পনা লিখে যায় বেঁচে থাকার গান

রঙের আবির মেখে কল্পনা

দিয়ে যায় স্বপ্নের মন্ত্রনা

জীবন হয় রঙিন।

জেনো সীমার মাঝে অসীম।

Song : Shimar Majhe Oshim

Lyrics: Dr. Rakia Ishra

Tune: Dr. Saif Sharif