এসেছে এসেইসের প্রথম অ্যালবাম ‘ছিল সবই এখানে’

কিশোর আলো

কিআ প্রতিবেদক

3/24/20241 min read

পারিবারিক রক ব্যান্ড এসেইস নিয়ে এসেছে তাদের প্রথম অ্যালবাম ‘ছিল সবই এখানে’। মা, বাবা ও তিন কন্যার ব্যান্ড এসেইস ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রকাশ করেছে সাতটি গানের এই অ্যালবাম। গানগুলো গেয়েছে এসেইস ব্যান্ডের সবাই মিলে। তিন কন্যা আলিনা সাইফ, সারওয়া সাইফ ও ঈদ সাইফের সঙ্গে মা রাকিয়া ইশরা ও বাবা সাইফ শরীফ মিলে এই ব্যান্ড।

অ্যালবামের সাতটি গানই এসেইসের নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করা হয়েছে। অ্যালবামের সাতটি গানের মধ্যে ছয়টি গানের কথা লিখেছেন মা ইশরা ও সুর করেছেন বাবা সাইফ শরীফ। একটি গানের কথা লিখেছেন তাহরিম হাসান, সুর দিয়েছে সারওয়া। সব কটি গানে গিটার বাজিয়েছে সারওয়া ও আলিনা আর বেজ গিটারের সঙ্গে কণ্ঠ দিয়েছে ঈদ। কি–বোর্ডে ছিলেন সাইফ শরীফ এবং ড্রামসে রাকিয়া ইশরা। সব গানই এসেইসের নিজস্ব গান

Don't miss out news on our new songs, live concerts and other benefits! Subscribe now
Contact Us

Email: Info@aseisband.com

Phone/WhatsApp: +8801880897386